|
কার্যক্রম
• কৃষিতে নতুন উদ্ভাবিত কলা কৌশল, প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা, পরিবেশ ঠিক রেখে পোকা মাকড় রোগ বালাই দমন ও
২নিয়ন্ত্রণ, স্থানীয় কৃষকের চাহিদা অগ্রাধিকার দিয়ে কৃষকের আর্থ সামাজিক অবস্থা উন্নয়ন করা আন্তঃ বিভাগীয় কার্যক্রম সমন্বয় করা।
• কৃষকদের নিজস্ব চাহিদা সম্পদ ও সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ উৎপাদন লাভে সাহায্য করা।
• প্রয়োজনীয় সেবা দান তথ্যাদির ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থার সাথে যোগসূত্র স্থাপন ও সেগুলো কৃষকের কাছে পোঁছে দেয়া।
• ঋণ বিতরণ ও উপকরণ সরবরাহকারী সংস্থা ও কৃষকের মাঝে সংযোগ সাধনে মাধ্যম হিসেবে কাজ করা।
• সর্বশেষ গবেষণালব্ধ ফলাফল ও বিঞ্জানসম্মত কৃষি প্রযুক্তি বাস্তাবায়নে কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করা।
• উন্নত উৎপাদন কলাকৌশল গ্রহণে কৃষকদের উদ্ধুদ্ধ ও সহযোগিতা করে কৃষি উৎপাদন ও আয় বৃদ্ধি করা এবং স্থানীয়
ুুচাহিদা পূরণ করে রপ্তানি বাড়ানো ও আমদানি কমানো।
• বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও কৃষকের মধ্যে কার্যকর যোগসূত্র স্থাপন করা ও সমস্যাদির সমাধানে সহযোগিতা করা।
• গ্রামীণ জনগণের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে কৃষক ও বিভিন্ন সরকারী-বেসরকারী এজেন্সির মধ্যে সমন্বয় করা।
• কৃষক সম্প্রসারণ কর্মী ও বেসরকারী প্রতিষ্ঠানের মাঠ কর্মীদের প্রশিক্ষণ দান।
• কৃষি ব্যবসা ও বিপণন প্রসার ঘটানো।
• উন্নয়নে নারী বাস্তবায়নে কৃষিতে মহিলা কৃষকের অন্তভূর্ক্তি ও প্রশিক্ষণ এবং সহায়তাদান।
• শস্য বহুমূখীকরণে কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়ন করা।
|