জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
পাবনা সদর উপজেলা পরিষদ



মোশারফ হোসেন
উপজেলা চেয়ারম্যান

উপজেলা চেয়ারম্যন
পাবনা সদর উপজেলা পরিষদ

ফোন: ০৭৩১-৬৯৩৭৭(অফিস)
০৭৩১-৬৫১৪১ (বাসা)
০১৭১১৯৬৯০৩১ (মো
)


মোঃ আব্দুল হালিম
উপজেলা নির্বাহী অফিসার
এক নজরে উপজেলা | উপজেলার পটভূমি | উপজেলা পরিষদের সদস্যবৃন্দ

এক নজরে উপজেলা


উপজেলা পরিষদ কার্যালয়, পাবনা সদর

আয়তনঃ

৪৪৩.৯০ বর্গ কিঃমিঃ ।

জনসংখ্যাঃ

৪,৭৬,৯৩২ জন।

ঘনত্বঃ

১০৭৪ জন/বর্গ কিঃ মিঃ

নির্বাচনী এলাকাঃ

৭২, পাবনা-৫।

থানা/ইউনিয়নঃ

১ টি পৌরসভা এবং ১০ টি ইউনিয়ন।

মৌজাঃ

২৫৯ টি।

সরকারি হাসপাতালঃ

৪ টি।

স্বাস্খ্য কেন্দ্র/ক্লিনিকঃ

১০ টি।

পোষ্ট অফিসঃ

২৮ টি।

নদ-নদীঃ

২ টি।

হাট-বাজারঃ

৩৩ টি।

ব্যাংকঃ

৬১ টি।

রেষ্ট হাউজ ঃ

পাবনা সদর উপজেলায় কোন রেস্ট হাউজ নাই।



উপরে

উপজেলার পটভূমি

১৯২৮ সালের ১৬ অক্টোবর তারিখে তৎকালীন রাজশাহী জেলার ৫টি এবং যশোহর জেলার ৩টি থানা নিয়ে পাবনা জেলার সৃষ্টি হয়। ১৮৫৫ সালে সিরাজগঞ্জ থানাকে ময়মনসিংহ জেলা থেকে নিয়ে পাবনা জেলার সাথে যুক্ত করা হয়। ১৯৮৪ সাল পর্যন্ত পাবনা সদর মহকুমা এবং সিরাজগঞ্জ নিয়ে পাবনা জেলা গঠিত ছিল। ১৯৮৪ সালে পাবনা ও সিরাজগঞ্জ দুটি স্বতন্ত্র জেলা হিসেবে পরিচিতি লাভ করে। পাবনা জেলা পদ্মা এবং যুমনা নদীর মিলনস্থলে অবস্থিত। ১৯৪৮ সালে যমুনা নদীকে পাবনা জেলার সীমানা নির্ধারক ঘোষনা করা হয়। কাজেই পাবনা একটি প্রাচীন জেলা এবং সদর উপজেলা জেলার প্রানকেন্দ্রে অবস্থিত পূর্বে সাঁথিয়া এবং সুজানগর উপজেলা, পশ্চিমে ঈশবরদী উপজেলা, উত্তরে আটঘরিয়া উপজেলা এবং দক্ষিণে ক–ুষ্টয়া জেলা দ্বারা পরিবেষ্টিত এবং পদ্মা ও ইছামতি নদী বিধৌত পাবনা সদর একটি প্রাচীন জনপদ। পাবনা সদর উপজেলার দোগাছী ও গয়েশপুরের তাঁতের কাপড় ও লুঙ্গি দেশবিখ্যাত এবং পাবনা সদর উপজেলায় তাঁত শিল্পের অফুরন্ত সম্ভাবনা আছে। তাঁতশিল্পের এই অফুরন্ত সম্ভাবনাকে সরকারী পৃষ্ঠপোষকতার মাধ্যমে জাগিয়ে তোলা সম্ভব বলে আমাদের বিশ্বাস।




উপরে

পরিচালনা পর্ষদ

নাম

পদবী

ঠিকানা ও মোবাইল নম্বর

গোলাম ফারুক খন্দকার প্রিন্স

মাননীয় জাতীয় সংসদ সদস্য ৭২, পাবনা-৫

উপদেষ্টা

পাবনা সদর উপজেলা পরিষদ।

কৃঞ্চপুর, পাবনা।

০১৭১২-৫১২৩৪৫।

জনাব মোঃ মোশাররফ হোসেন।

চেয়ারম্যান

কৃঞ্চপুর, পাবনা।

০১৭১১-৯৬৯০৩১।

জনাব মোঃ শহিদুর রহমান

ভাইস

চেয়ারম্যান

গয়েশপুর, পাবনা।

০১৭৩৪-৭০৭৩৪৭।

বেগম শামসুন নাহার

মহিলা ভাইস

চেয়ারম্যান

আটুয়া, পাবনা।

০১৮১৮-২৯০৭৯৫

জনাব মোঃ আশরাফ আলী

চেয়ারম্যান,

মালিগাছা ইউ,পি

মালিগাছা, পাবনা।

০১৭১১-৭০৩০৬৮।

জনাব মোঃ আবু সাঈদ খান

চেয়ারম্যান,

ভাঁড়ারা ইউ,পি

নলদহ, ভাঁড়ারা, পাবনা।

০১৭১১-৯৭২৩৯৮।

জনাব মোঃ আকতার হোসেন

চেয়ারম্যান,

আতাইকুলা ইউ,পি

গংগারামপুর, পাবনা।

০১৭১৬-৬১৫৭৩৩।

জনাব মোঃ আলী রেজা খান কাকন

চেয়ারম্যান,

মালঞ্চি ইউ,পি

মাহমুদপুর, মালঞ্চি, পাবনা।

০১৭১৬-৬২৪৬৯১।

জনাব মোঃ আব্দুল লতিফ ঠান্টু

চেয়ারম্যান,

দাপুনিয়া ইউ,পি

দাপুনিয়া, পাবনা।

০১৭১১-৯৫৮৪২২।

জনাব মোঃ ইব্রাহিম মৃধা

চেয়ারম্যান,

গয়েশপুর ইউ,পি

হরিনারাণপুর, গয়েশপুর, পাবনা।

০১৭২৯-১০৮৪৮৪।

জনাব এস এম জিয়াউল হক খোকন

চেয়ারম্যান,

সাদুল্লাপুর ইউ,পি

হাপানিয়া, সাদুল্লাপুর, পাবনা।

০১৭২১-১১৪২০২।

জনাব মোঃ নূরুল ইসলাম

চেয়ারম্যান,

চরতারাপুর ইউ,পি

সুজানগর বাজার, পাবনা।

০১৭১৫-৯৫০০১৫।


উপজেলার পরিষদের কার্যক্রম

উপজেলা পরিষদ কার্যক্রম ও নাগরিক সেবা সমূহঃ

০১) পাচঁসালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরী করা।

০২) পরিষদের নিকট হস্তান্তরিত বিভিন্ন সরকারী দপ্তরের কর্মসূচী বাস্তবায়ন এবং উক্ত দপ্তরের কাজ কর্মসমূহের তত্ত্বাবধান ও সমন্বয় করা।

০৩) আন্তঃ ইউনিয়ন সংযোগকারী রাস্তা নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ করা।

০৪) ভূ-উপরিস্থ পানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারের নির্দেশনা অনুসারে উপজেলা পরিষদ ক্ষুদ্র সেচ প্রকল্প গ্রহণ   ও  বাস্তবায়ন।

০৫) জনস্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিতকরণ।

০৬) স্যানিটেশন ও পয়ঃ নিষ্কাশন ব্যবস্থার উন্নতি সাধন এবং সুপেয় পানীয় জলের সরবরাহ ব্যবস্থা গ্রহণ।

০৭)(ক) উপজেলা পর্যায়ে শিক্ষা প্রসারের জন্য উদ্ধুদ্ধকরণ এবং সহায়তা প্রদান ;

(খ) মাধ্যমিক শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা কার্যক্রমের মান উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলির কার্যক্রম তদারকী ও উহাদিগকে সহায়তা প্রদান।

০৮) কুঠির ও ক্ষুদ্র শিল্প স্থাপন ও বিকাশের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ।

০৯) সমবায় সমিতি ও বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কাজ সহায়তা প্রদান এবং উহাদের কাজের সমন্বয় সাধন।

১০) মহিলা, শিশু, সমাজকল্যাণ এবং যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে সহায়তা প্রদান এবং বাস্তবায়ন করা।

১১) কৃষি, গবাদি পশু, মৎস্য এবং বনজ সম্পদ উন্নয়নে কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন।

১২) উপজেলায় আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়নসহ পুলিশ বিভাগের কার্যক্রম আলোচনা এবং নিয়মিত ভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরণ।

১৩) আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র বিমোচনের জন্য নিজ উদ্যোগে কর্মসূচী গ্রহণ, বাস্তবায়ন এবং এতদসম্পর্কে সরকারী কর্মসূচী বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান।

১৪) ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমের সমন্বয় সাধন এবং পরীক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান।

১৫) নারী ও শিশু নির্যাতন ইত্যাদি অপরাধ সংঘঠিত হওয়ার বিরুদ্ধে জনমত সৃষ্টিসহ অন্যান্য প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ।

১৬) সন্ত্রাস, চুরি, ডাকাতি, চোরাচালান, মাদক দ্রব্য ব্যবহার ইত্যাদি অপরাধ সংঘঠিত হওয়ার বিরুদ্ধে জনমত সৃষ্টিসহ অন্যান্য প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ।

১৭) পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সামাজিক বনায়নসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ।

১৮) সরকার কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত অন্যান্য কার্যাবলী।

 

উপরে